editor
প্রকাশিত: 11:03 PM, May 24, 2025
বিভাগীয় পরিসংখ্যান অফিস সিলেটের উদ্যোগে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) সিলেটের খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউটে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
এসময় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় সিলেটের যুগ্ম পরিচালক মো. সাহাবুদ্দিন সরকার বলেন, মূলত এই ওয়ার্কশপের মাধ্যমে বিবিএস এর বিভিন্ন স্টেইকহোল্ডারদেরকে বিভিন্ন কাজ সম্পর্কে অবহিত করা হয়। এতে তাদের সাথে যে গ্যাপ রয়েছে সেটি দূরিকরণের চেষ্টা করা হয়। এটি আমাদের নিয়মিত কাজের অংশ। ভবিষ্যতে এ ধরনের ওয়ার্কশপের আরো আয়োজনের চেষ্টা করা হবে।
শাবিপ্রবির প্রফেসর ড. রহমত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাধারণত থিওরিটিক্যালি পড়ানো হয়, তবে এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাকটিকেল জ্ঞান লাভের সুযোগ তৈরি হয়। আমি মনি করি, এ ধরনের ওয়ার্কশপ চলমান থাকা উচিত।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাবিনা ইসলাম, সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা ফেরদৌসী, সিলেট জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক কামাল উদ্দিন, হবিগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ে উপ-পরিচালক নন্দিনী দেব। এছাড়াও বিবিএস এ কর্মরত সিলেট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন