editor
প্রকাশিত: 7:23 PM, May 26, 2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পন্ন করে গড়ে তুলতে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেট কাজ করে যাচ্ছে। শিক্ষাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক। টিচার্স ট্রেনিং কলেজগুলোর মাধ্যমে আমরা এমন শিক্ষকেরই প্রস্তুতি নিশ্চিত করতে চাই। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু সনদ প্রদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টিচার্স ট্রেনিং কলেজসমূহে আধুনিক শিক্ষা পদ্ধতি, গবেষণামূলক কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় নানা পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আরো বলেন, টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে সর্বদা কাজ করে যাচ্ছেন।
তিনি রোববার (২৬ মে) বিকেলে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন মাছিমপুরস্থ সীমান্তিক কমপ্লেক্সের হলরুমে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক যথাক্রমে মো. আমিনুল আক্তার, মো. শফিউল করিম, মো. মোছলেম উদ্দিন, মো.আব্দুস সালাম, আবু হুরায়রা। এছাড়াও সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন