editor

প্রকাশিত: 3:04 PM, May 27, 2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি ৩০ মে (শুক্রবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিনব্যাপী সকল নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতির স্মরণে কালো ব্যাজ ধারণ করবেন।

▫️জেলা পর্যায়ে কর্মসূচি-
স্থান: হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণ
সময়: বাদ জুমআ
কর্মসূচি:
* শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
* তাঁর জীবন ও আদর্শভিত্তিক আলোচনা সভা
* দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ

উপজেলা ও পৌরসভা ইউনিটসমূহের কর্মসূচি-

সিলেট জেলা বিএনপির অধীন প্রতিটি উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করবে।

উল্লেখযোগ্য ইউনিটভিত্তিক কর্মসূচি-

▫️দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি
স্থান: মোগলাবাজার
সময়: ৩০ মে, শুক্রবার, বাদ আসর
কর্মসূচি: দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ
প্রধান অতিথি: জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, সভাপতি, সিলেট জেলা বিএনপি

▫️গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি
স্থান: গোলাপগঞ্জ বাজার
সময়: ৩০ মে, শুক্রবার, বাদ আসর
কর্মসূচি: আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রধান অতিথি: এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতার এই গৌরবময় শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে তা সফল ও তাৎপর্যমণ্ডিত করে তোলার জন্য দলের সকল নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতি আহ্বান ও নির্দেশনা প্রদান করেছেন।
বিশেষ নির্দেশনা
* প্রত্যেক ইউনিটের কর্মসূচি পালনের ছবি জেলা বিএনপির হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেরণ করতে হবে।
* কর্মসূচি পালনে শৈথিল্য পরিলক্ষিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন