editor
প্রকাশিত: 8:44 PM, May 28, 2025
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোহিদ হোসেনকে আহ্বায়ক (দৈনিক একাত্তরের কথা) ও আশরাফুল ইসলাম ইমরান সদস্য সচিব (দৈনিক শুভ প্রতিদিন) করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ (জাস্ট সিলেট), যুগ্ম আহবায়ক হোসাইন আহমদ সুজাত (৭১ টেলিভিশন), সদস্য আলমগীর হোসেন (বাংলা টিভি), এম আর টুনু তালুকদার (আনন্দ টিভি), শাহীন আহমদ (মাইটিভি), রেজওয়ান আহমদ (দৈনিক যুগভেরী), সদস্য (সুনামগঞ্জ) আব্দুস সালাম (একুশে টিভি), সদস্য (হবিগঞ্জ) নুর উদ্দিন সুমন (দৈনিক খবরপত্র ও দৈনিক সমকাল), সদস্য (মৌলভীবাজার) মামুনুর রশীদ তরফদার (দৈনিক আলোকিত সকাল)।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই অন্তর্র্বতীকালীন কমিটি আগামী তিন মাসের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এরপর সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এই কমিটি মাল্টিমিয়িার সাংবাদিকদের মানউন্নয়নে কাজ করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন