editor
প্রকাশিত: 6:46 PM, May 29, 2025
প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ আয়োজন করলো ডব্লিউ ফল উৎসব ২০২৫।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। উদ্বোধনী পর্বের শুরুতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।
ফল-মূলের পুষ্টি গুণ, ফলের গুরুত্ব এবং সিলেটের আবহাওয়া ও মাটি উপযোগী ফলজ ও বনজ ঔষুধী গুণ সম্পন্ন বৃক্ষরোপন গুরুত্ব নিয়ে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সিলেট মৃত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ সালেহ আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী জেলা ৩২৮২ এর সাবেক গভর্নর ডা. মঞ্জুরুল হক চৌধুরী, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও রোটারী জেলা ৩২৮২ এর সাবেক গভর্নর লে. কর্নেল আতাউর রহমান পীর। পূবালী ব্যাংকের ম্যানেজার কাজী মাহবুবা, ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী নূরুল মোমিন খোকন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসেম, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ব্রিটিশ বানিয়ান স্কুলের প্রিন্সিপাল মো: নিয়াজুর রহমান, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজী, সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আনসারী, মেট্টোসিটি উইমেন্স মডেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আলাল, গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রায়হান উদ্দিন রেহান, বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার, ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ মাশুক মিয়া, সানরাইজ পাবলিক স্কুলের প্রিন্সিপাল তাহমিনা চৌধুরী, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন, ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাবের চৌধুরী, ভয়েস অব সিলেটের সম্পাদক মো: মঈন উদ্দিন মঞ্জু, ব্রিটিশ বানিয়ান স্কুলের এডমিন তসলিমা খানম বীথি, আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর প্রমুখ।
উইমেন্স মডেল কলেজের প্রভাষক তৌফিক রাসেল এবং প্রভাষক হেলাল হামামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে শেষে ফিতা কেটে ‘ফল উৎসব ২০২৫’ এর শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দেশী-বিদেশী ৮২ প্রজাতির ফলের প্রদর্শন করা হয়। প্রথম পর্ব শেষে অতিথি, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
স্নিগ্ধা চক্রবর্তী ও মৌসুমী মেহরুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকের প্রযোজনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরাহ্ন পর্যন্ত সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, শিল্প ও সাহিত্য ব্যক্তিত্বের উপস্থিতি উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। এই উৎসবকে আরও আনন্দময় করতে উপস্থিত হয়েছিলেন ডাব্লিউএমসির অনেক সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ডব্লিউ ফল উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন