editor
প্রকাশিত: 7:11 PM, May 29, 2025
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে আল-কাওসার ট্রেডিং এর উদ্যোগে এই শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল-কাওসার ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আলহাজ¦ মজলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড ও এসএসসিএমএল এর চীফ মার্কেটিং অফিসার হারুন-উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-কাওসার ট্রেডিং এর ডিরেক্টর ডা. তোফায়েল আহমদ।
এসসিবিএল এর টিএসএম মার্কেটিং শওকত হায়াত খান এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা লোকমান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসসিবিএল (সিলেট-সুনামগঞ্জ) এর সিনিয়র ম্যানেজার মো. মোরশেদ আলম। অনুষ্ঠানে ২০২৪ সালের সিলেট সুনামগঞ্জের আল-কাওসার ট্রেডিং এর গ্রাহকদের মধ্যে পারফরমেন্স ও স্পেশাল এ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং সব শেষে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড ও এসএসসিএমএল এর চীফ মার্কেটিং অফিসার হারুন-উর রশিদ বলেন, সেভেন রিংস্ সিমেন্ট কেবল একটি পণ্য নয়, এটি একটি ব্র্যান্ড যা গুণগতমান, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘস্থায়ীতার প্রতীক। আমাদের এই অগ্রযাত্রায় যারা অংশীদার হয়ে কাজ করছেন, তারা আমাদের প্রকৃত শক্তি। এই হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করতে চাই। তিনি আরও বলেন, সেভেন রিংস্ সিমেন্ট ভবিষ্যতে আরও উন্নত সেবা ও পণ্যের মান বজায় রাখতে বদ্ধপরিকর। এ অর্জনের পেছনে আমাদের পরিবেশক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা রয়েছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও পেশাদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই অংশীদারিত্বই আমাদের সাফল্যের মূল ভিত্তি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন