editor
প্রকাশিত: 8:22 PM, May 29, 2025
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন শাহজালাল (রহ.) জোনের উদ্যোগে কওমি মাদ্রাসা বোর্ড পরীক্ষায় মুমতাজ (এ+) প্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা এবং মাদ্রাসা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (শহীদ সুলেমান হল) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমদ খান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “কওমি মাদ্রাসা ছাত্ররা এই সমাজের নৈতিক বাতিঘর। তারা যখন উচ্চমার্গীয় নৈতিকতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়, তখন সমাজে আলোর দিশা পায়। আমরা চাই এরা নেতৃত্বে আসুক, দ্বীন ও দেশের কল্যাণে অবদান রাখুক।” তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্য জ্ঞান নয়, বরং দ্বীনি চেতনায় গঠিত আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে। এই সম্মেলন ও সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়াবে।”
শাখা সভাপতি জিয়াউর রহমান আল-মুমিননের সভাপতিত্বে ও ডিএফ শাখা সভাপতি নাসির আনসারি ও শাহজালাল জোন বায়তুলমাল সম্পদক নাঈম বিন নিজামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওঃ মনজুরে মাওলা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো: মিজানুর রহমান, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাহবুব হুসাইম শিবলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এমসি কলেজ সভাপতি আবদুল বাসিত, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, বিমানবন্দর থানা সভাপতি মীর মাসরুর আবিদ, দক্ষিণ সুরমা পূর্ব সভাপতি উবায়দুল হক তামিম, কোতয়ালী পশ্চিম থানা সভাপতি কামরান হুসাইন, শায়খুল হাদীস জোন সভাপতি রাকিব হাসান বিমানবন্দর থানা সেক্রেটারি আশরাফ আলী খান, কোতয়ালী পশ্চিম থানা সেক্রেটারি নাসির আব্দুল্লাহ ও বিশ্বনাথ উপজেলা বায়তুলমাল সম্পাদক জামিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন