editor

প্রকাশিত: 9:26 PM, May 29, 2025

সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যবসায়ীদের পাশে থাকতে চান জিয়াউল ও দিলওয়ার

সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যবসায়ীদের পাশে থাকতে চান জিয়াউল ও দিলওয়ার

আসন্ন ৩১ মে (শনিবার) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সভাপতি পদপ্রার্থী মো. জিয়াউল হক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মো. দিলওয়ার হোসেন এক যৌথ বিবৃতিতে সকল ব্যবসায়ীবৃন্দের প্রতি ভোট দিয়ে তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের সমস্যা ও দাবি-দাওয়া আমরা দীর্ঘসময় ধরে প্রত্যক্ষ করেছি এবং তা নিরসনে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ নিয়ে নির্বাচন করছি। বিশেষ করে লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে এই এতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান।

তারা আরও বলেন, ট্রেড লাইসেন্স, ভ্যাট, বিএসটিআই অনুমোদনসহ ব্যবসায়িক কার্যক্রমে যে সকল প্রশাসনিক জটিলতা রয়েছে, তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে ব্যবসায়ীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

সভাপতি পদপ্রার্থী মো. জিয়াউল হক বলেন, আমরা একটি কার্যকর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সংগঠন গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচন করছি। ব্যবসায়ী সমাজের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখাই আমাদের মূল অঙ্গীকার।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মো. দিলওয়ার হোসেন বলেন, আমি আপনাদেরই একজন ব্যবসায়ী। ব্যবসায়ী সমাজের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চাই। তাই আমি আপনার মহামূল্যবান ভোটের মাধ্যমে এই দায়িত্ব পালনের সুযোগ কামনা করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন