admin
প্রকাশিত: 11:30 PM, May 29, 2025
সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদল ও জাতীয়তাবাদী মিড-লেভেল চিকিৎসকের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক , আধুনিক বাংলাদেশের স্থপতি ,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ,দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয় |
ছাত্রদল সভাপতি ইহরাজ রহমান চৌধুরী ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান শাহরিয়ার পাটোয়ারী’ র সঞ্চালনায় সভায় সিলেট জেলা ড্যাব, প্রাইভেট মেডিকেল ছাত্রদলসহ চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন | সভায় শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবন ,ভিশন ও দেশ গঠনে উনার ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয় |
মিড লেভেল ডাক্তারদের সংগঠক ,সিলেট জেলা ছাত্রদলের স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ আব্দুর রাউফ শহীদ জিয়ার জীবন থেকে ‘গুড পলিটিকস’ ধারন করার আহ্বান নতুন প্রজন্মকে জানান | তিনি আরো বলেন , গুড পলিটিকস জিয়াউর রহমানের মত সময়ের বাউন্ডারি পার করতে শেখায় আর ‘ব্যাড পলিটিকস’ ৫ আগস্টের মত দেশের বাউন্ডারি পার করায় |
সভায় প্রধান বক্তা সিলেট জেলা ড্যাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরি ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ‘প্রবর্তনে শহীদ জিয়ার অবদান আলোচনা করেন | তিনি প্রাইভেট মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের রাজনীতিতে যে বিরাট ভূমিকা রাখবে সেটা বলতে গিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এ প্রাইভেট মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরেন |
সভাপতির বক্তব্যে সিলেট জেলা ড্যাবের সহ-সভাপতি ডাঃ সালেহ আহমেদ তাহলীল- জিয়াউর রহমানের ভিশনারী রাজনীতির দিকটা আলোকপাত করেন | বর্তমান সময়েও জিয়াউর রহমানের মত সৎ ,প্রজ্ঞার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের আহ্বান জানান |
সভা শেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয় | এতে উপস্হিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ জিয়াউর রহমান চৌধুরী | উপস্হিত সবার উদ্দেশ্যে বক্তব্যে উনি গণতান্ত্রিক উত্তোরণে শহীদ জিয়ার অবদান তুলে ধরেন এবং দেশের সার্বিক উন্নতির জন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ ,নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব আরোপ করেন |
রক্ত সংগ্রহ করে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেলের ‘সন্ধানী’ তে দান করা হয় |
এছাড়া সভায় বক্তৃতা দেন সিলেট জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডাঃ আহমেদ নাফি , ট্রেজারার ডাঃ নুরুল হাসান সিদ্দিকী (শিপলু) , অর্থ্রোপেডিকস বিশেষজ্ঞ এসোসিয়েট প্রফেসর ডাঃ আব্দুল গাফফার খান( আদিল) , জেলা ড্যাবের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ডাঃ নিজাম আহমেদ চৌধুরী , সদস্য ডাঃ সোলায়মান আহমেদ ,অফিস সম্পাদক ডাঃ রুসলান ইসলাম ,প্রচার সম্পাদক ডাঃ সাউদ আল হোসেন দ্বীপ, ডাঃ মারজান আহমেদ , এনেস্হেস্হিয়া বিশেষজ্ঞ ডাঃ রায়হান আহমেদ ,ডাঃ তাহফিম আহমেদ রিফাত ,ডাঃ বজলুর রহমান রেহান ,ডাঃ অভ্র কুমার দাশ , ডাঃ আশফাক আহমেদ ,ডাঃ নাফি ,ডাঃ অর্নব সহ প্রমূখ |
সভায় মিডলেভেল চিকিৎসকের মধ্যে উপস্হিত ছিলেন ডাঃজিয়াউল হক রাহেল ,ডাঃ গাজী সাবিরুল্লাহ, ডাঃ সায়েম ,ডাঃ রাব্বি ,ডাঃ জোনায়েদ ,ডাঃ তুহিনসহ প্রমূখ |
ছাত্রদল থেকে সৌরভ ,ইমন, সাদি, দিনার, সাইফ, মেহেদি, তুরাব, সিয়াম, সাইফ, শায়েক, ফাহিম, শাহরিয়ার, ফাহিম, রাশেদ, কাভি, শাহরিয়ার, সাদ, শ্রাবণ, আশরাফুল, জাহিদ, বিশাল, সম্রাট,ইজাজ ,রুহান প্রমূখ উপস্হিত ছিলেন |
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন