admin

প্রকাশিত: 3:50 PM, May 30, 2025

নেতৃত্বের পরিবর্তন চান সাধারণ ব্যবসায়ীরা: জনপ্রিয়তা এগিয়ে মুনিম ও জাহেদ

দীর্ঘ ২যুগ পর সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার

নেতৃত্বের পরিবর্তন চান সাধারণ ব্যবসায়ীরা: জনপ্রিয়তা এগিয়ে মুনিম ও জাহেদ

দীর্ঘ দুই যুগপর কাল ৩১ মে (শনিবার) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন যাবত সিলেটের সাধারণ ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন নির্বাচনের দাবীতে। সে প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ ব্যবসায়ীরা এবার নেতৃত্বের পরিবর্তন চান। সেই লক্ষ্যে ব্যবসায়ীরা ভোটার অধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে বর্তমান সভাপতি মো. জিয়াউল হকের সাথে সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছেন এলাকার অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি নজরুল ইসলাম মুনিম ও বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসেনের সাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তরুণদের প্রতিনিধি সৈয়দ জাহেদ উদ্দিন।

লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে গঠিত এতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচন অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সিলেটের ব্যবসায়ী সমাজ। বর্তমান কমিটির বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীদের অনেক ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে নির্বাচনে জয় লাভ করতে চান নজরুল ইসলাম মুনিম ও সৈয়দ জাহেদ উদ্দিন।

সাধারণ ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন যাবত সিলেটের ব্যবসায়ী সমাজের সমস্যা ও দাবি-ধাওয়া আদায়ে কাজ করছেন নজরুল ইসলাম মুনিম ও সৈয়দ জাহেদ উদ্দিন। তাদের নির্বাচিত করলে আমাদের দীর্ঘদিনের সমস্যা নিরসনে তারা কাজ করবেন। বিশেষ করে ট্রেড লাইসেন্স, ভ্যাট, বিএসটিআই অনুমোদনসহ ব্যবসায়িক কার্যক্রমে যে সকল প্রশাসনিক জটিলতা রয়েছে তা দ্রুত সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা করবেন।

এই বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, আমরা মনে করি এই নির্বাচনের মধ্যে দিয়ে সাধারণ ব্যবসায়ীরা গণতান্ত্রীক সঠিক প্রক্রিয়া তাদের আগামীদিনের নেতৃত্বে খোজে পাবেন। এই নেতৃত্বের মধ্যে দিয়ে সাধারণ ব্যবসায়ীদের সকল দাবী-ধাওয়া পূর্ণ হবে। এমন নেতৃত্বে বেরিয়ে আসুক যাতে ব্যবসায়ীরা তাদের সকল প্রয়োজনে পাশে পান।

সভাপতি প্রার্থী নজরুল ইসলাম মুনিম বলেন, আমরা একটি কার্যকর, শক্তিশালী ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সংগঠন গড়ার লক্ষ্য দীর্ঘদিন যাবত নির্বাচনের দাবী জানিয়ে আসছি। সেই দাবীর প্রেক্ষিতে দীর্ঘ ২যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কাল। ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করবো। ব্যবসায়ী সমাজের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা কাজ করবে নির্বাচিত হলে। আমি আপনার মহামূল্যবান ভোটের মাধ্যমে দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। তাই ভোট কেন্দ্রে এসে দীর্ঘ ২যুগ পর ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ জাহেদ উদ্দিন বলেন, আমি তরুণদের প্রার্থী। তরুণ ব্যবসায়ীদের দাবী ধাওয়া আদায়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। আগামীতেও ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন