editor
প্রকাশিত: 10:59 PM, May 30, 2025
৩৬০ আউলিয়ার পূণ্যস্মৃতি বিজড়িত হযরত শাহ চট ও শাহনুর (রহ.) এর এলাকা লালদিঘীরপাড়, আমজাদ আলী রোড, কালীঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার, ডাক বাংলা রোড সিলেট কেন্দ্রিক ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতি সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ সহ গ্রাহকদের উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সময়ের প্রেক্ষাপটে ব্যবসায়ী ও গ্রাহকদের অনেক রকম চাহিদা বেড়েছে। এ অবস্থায় সমিতির অন্তর্ভূক্ত এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এবং পরিচ্ছন্ন একটি বাণিজ্যিক এলাকা গড়ে তুলতে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি পদে মো. জিয়াউল হক ও সাধারণ সম্পাদক পদে হাজী মো. দিলওয়ার হোসেন সম্মানীত সকল স্তরের ব্যবসায়ীদের সমর্থন, দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট কামনা করেছেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে উক্ত এলাকার ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায় ও সকল ব্যবসায়ীদের নিরাপত্তা, যানজট নিরসন প্রভৃতি কাজে সহযোগিতা করবেন।
আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে মো. জিয়াউল হক ও হাজী মো. দিলওয়ার হোসেনকে নির্বাচিত করে অত্র এলাকার ৭টি বাজারের ব্যবসায়ীবৃন্দের ট্রেডলাইসেন্স, ভ্যাট, বিএসটিআই এর সকল কার্যক্রম সহ সকল ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার স্বপক্ষে কাজ করার সুযোগ প্রদান করবেন। তাছাড়া বন্দরবাজার প্রধান সড়কে লালদিঘীরপাড় ও মহাজনপট্টির সামনে আইল্যান্ড দেওয়া আছে। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে উক্ত আইল্যান্ড অপসারনের চেষ্টা করবেন যাতে করে ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন