editor
প্রকাশিত: 6:34 PM, June 2, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩০৫ পিচ ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাইকে আটক করেছে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশের টিম। আটককৃত হলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের আপন ছোট ফখর উদ্দিন (৩৬)।
রবিবার সন্ধ্যা পৌণে আট ‘ টায় মানিগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন মানিগাঁও গ্রামের পেশাদার ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসত ঘর ইয়াবা ক্রয়-বিক্রয় করছে কয়েকজন ইয়াবা কারবারি।
এমন সংবাদের ভিত্তিতে আমিসহ পুলিশের একটি টিম অভিযান চালাই ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসত বাড়িতে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিন দৌড়ে পালিয়ে গেলেও ফখর উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে তার শার্টের পকেটে থাকা ৩০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ফখর উদ্দিনকে প্রধান আসামি করে এবং মানিগাঁও গ্রামের আকবর মিয়া ছেলে কামাল উদ্দিন(৪০)কে পলাতক দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন