editor
প্রকাশিত: 7:35 PM, June 2, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৬৯৩/৯৩) এর পাগলা বাজার শাখার সহ-সভাপতি বকুল মিয়ার বিরুদ্ধে সিএনজি চুরির ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি, যাচাই-বাছাই ছাড়া আসামী গ্রেফতার ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বকুল মিয়ার পরিবার।
সোমবার (২ জুন) বিকাল ৫টায় উপজেলার পাগলা বাজারের একটি কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বকুল মিয়া ও তার পরিবারের পক্ষে বক্তব্য দেন বকুল মিয়ার ভাই তোয়েল মিয়া।
লিখিত বক্তব্যে তুয়েল মিয়া বলেন, বিগত দিনে পাগলা বাজার ও এর আশপাশ এলাকায় বেশ কিছু সিএনজি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত কিছুদিন আগে বিশ্বনাথ থানাধীন লামাকাজী এলাকায় নিজাম উদ্দিন নামের একজন চোর ধরা পরে। যার বাড়ি পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামে। চোরকে ধরার পর পাগলায় এনে তাকে মারধর করে একটি গোষ্ঠী আমার ভাই বকুল মিয়া চোর চক্রের সাথে জড়িত আছেন বলে স্বীকারোক্তি নেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে তারা। এর পরিপ্রেক্ষিতে বা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিক স্বীকারোক্তিতে নিজাম উদ্দিনের মামলায় অন্যায়ভাবে, যাচাই-বাছাই ছাড়া আমার নিরপরাধ ভাইকে আসামী করা হয়। এই ঘটায় আমরা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করছি। উদ্দেশ্যমূলক জবানবন্দির এই মামলায় কোনো রকমের যাচাই-বাচাই ছাড়া আমার ভাই বকুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। সংবাদে আমার ভাইকে চোর চক্রের মূল হোতা উল্লেখ করার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। আমার ভাই যদি প্রকৃত দোষী হন তাহলে আমরাও তার বিচার চাইতাম। আমরাও চাই চোর চক্রের মূল হোতারা গ্রেফতার হোক এবং সুষ্ঠু বিচার হোক। কিন্তু কোনোরূপ যাচাই-বাচাই ছাড়া আমার ভাইকে গ্রেফতার করা ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাই। মূলত আমার ভাই একজন স্বজ্জন ও পরিচিত লোক। পরিবহণ শ্রমিক নেতা। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কুক্রচক্রী মহল এমন ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ঘটনার তীব্র নিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার নির্দোষ ভাইয়ের মুক্তি দাবি করছি।
এসময় শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা ছাড়াও তুয়েল মিয়ার পরিবারের লোকজন ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন