admin
প্রকাশিত: 10:59 PM, June 2, 2025
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে সন্ত্রাসী হামলায় প্রবাস ফেরত রাসেল মিয়া (৪৫) নামের এক যুবক সহ আহত হয়েছেন ৫ জন। গত রোববার দুপুরে করিমপুর ইউনিয়নের শ্রী নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায় ওই প্রবাসীর নিকটাত্মীয়দের মধ্যে জমিজমা নিয়ে পুর্ব বিরোধ ছিলো। গত ২৬ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে একটি পক্ষ প্রবাসীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ আক্রোশে গত রোববার দুপুরের দিকে শ্রী নারায়ণপুরের সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জন লোক ওই প্রবাসীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীকে রক্তাক্ত জখম করে।
এসময় তাকে রক্ষায় স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত হাফিজ এমরান হোসেন (৪০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রায়হান উদ্দিন। তারা হলেন ফারহান মিয়া (২৫) সিজিল মিয়া (৬০) তোফায়েল মিয়া (৩৫) জিলু মিয়া (৩৫) আমিনুল হক (৪০) শাহজাহান মিয়া (৫৮) হাফিজ ছাব্বির আহমদ সরদার (৩৮) দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
2 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
3 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
1 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
6 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
4 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
2 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
8 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম