editor

প্রকাশিত: 3:25 PM, December 10, 2020

দুই মাস পর বিএনপি কার্যালয়ে রিজভী

দুই মাস পর বিএনপি কার্যালয়ে রিজভী

6

অনলাইন ডেস্ক:

6

প্রায় দুই মাস পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে যান। লাঠি হাতে খুব খুব ধীরে সিঁড়ি বেয়ে তিন তলায় নিজের দপ্তরে বসেন রিজভী। কুশল বিনিময় করেন অফিস কর্মীদের সাথে। তাদের শারীরিক অবস্থা, পরিবারের খোঁজ-খবর নেন তিনি।
হঠাৎ করেই রিজভী অফিসে আসায় অফিস কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কাছাকাছি থাকা কয়েকজন নেতাকর্মীরা ছুটে যান তাদের প্রিয় নেতাকে দেখতে। মাস্ক পরে রুমে ঢুকে সালাম দেন তারা।অফিস কর্মীদের সাথে উঠোন বৈঠকের মতো বসে নিজের অসুস্থতার সেই দিনগুলো স্মৃতি রোমস্থ করতে দেখা যায়।

রিজভী বলেন, এখন অনেকটাই সুস্থবোধ করছি। রিং পরানোর পর আমাকে অনেক সর্তকতার সাথে চলতে হচ্ছে। যেটা আগে কখনোই আমি করিনি। এই করোনাকালে কত জায়গায় আমি মানুষের কাছাকাছি গিয়েছি তার কোনো হিসাব নেই। প্রতিদিন আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন অফিসে আসার চেষ্টা করবো, যদি শরীরটা এরকম ভালো থাকে।
রিজভী বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আ’লামীনের রহমতে আমি সুস্থ হয়েছি। আমার সুস্থতার জন্য দেশে-বিদেশে কর্মী-সমর্থকসহ দেশবাসী দোয়া করেছেন, মিলাদ পড়েছেন, রোজা রেখেছেন, প্রার্থনা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। সর্বশেষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নয়াপল্টনে অফিস করেন গত ১২ই অক্টোবর। এরপর দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিজের গাড়িতে ওঠার পরই হৃদরোগে আক্রান্ত হয় তিনি। এরপর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন রিজভী। তার হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টের মাধ্যমে রিং পরানো হয়। পরে সুস্থ হয়ে তিনি মোহাম্মদপুরের বাসায় ফেরেন।
গত ৩রা ডিসেম্বর রিজভীর সহধর্মিনী আরজুমান আরা বেগম ও শ্যালিকা তাহমিনা বেগমের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার কারণে বর্তমানে তিনি আরেকটি বাসায় আছেন। রিজভী জানান, তার সহধর্মিনী ও শ্যালিকা সুস্থ আছেন, তেমন কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তারা।

1

S/H-(Ripa-5)

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

7 মো: আল-আমিন মিয়া 8 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
3