editor
প্রকাশিত: 7:42 PM, June 4, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মুখ্য সংগঠক রাজিব মিয়ার বিরুদ্ধে স্যারের ডিলার বানানোর মিথ্যা আশ্বাস দিয়ে ২০,০০০ (বিশ হাজার) টাকা গ্রহণ,অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা, বিভিন্ন টেন্ডারবাজি ও প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আর্থিক সুবিধা গ্রহণ,
এবং সংগঠনের নাম ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করা ও প্রতারণা অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে ।
মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়ারাবাজার উপজেলা কমিটির আহবায়ক এসার মিয়া। এর আগে মঙ্গলবার রাত ৮ টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দোয়ারাবাজার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে শোকজের নোটিশ প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক এসার মিয়া ও যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, স্যারের ডিলার বানানোর মিথ্যা আশ্বাস দিয়ে ২০,০০০ (বিশ হাজার) টাকা গ্রহণ, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা, বিভিন্ন টেন্ডারবাজি ও প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আর্থিক সুবিধা গ্রহণ, এবং সংগঠনের নাম ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করা ও প্রতারণা অভিযোগ এসেছে, আপনি কেন এই অভিযোগগুলোর জন্য দায়ী হবেন না, সে বিষয় আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
আপনার লিখিত বক্তব্য প্রাপ্তি ও পর্যালোচনার পর, সংগঠন প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব প্রদান না করলে, আপনাকে অভিযোগসমূহ সত্য বলেই গণ্য করে শাস্তিমূলক সিদ্ধান্ত গৃহীত হবে, যা হতে পারে সদস্য পদ স্থগিত, বহিষ্কার অথবা আইনি পদক্ষেপ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিষ্কারভাবে ঘোষণা করছে যে কারো ব্যক্তিগত অপকর্ম, দুর্নীতি বা অন্যায়ের দায় সংগঠন গ্রহণ করবে না। ভবিষ্যতে কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ রাজিব মিয়ার মোবাইল ফোন বারবার কল দিলেও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায নি।
6 8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা