editor
প্রকাশিত: 8:02 PM, June 5, 2025
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, Hello HP অ্যাপটি সেবাগ্রহিতা ও মহাসড়কে দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে তাৎক্ষনিক যোগাযোগ স্থাপন নিশ্চিত করবে। সেবা প্রত্যাশী Hello HP অ্যাপের জরুরী সাহায্য বাটনে চাপ দিলে নিকটবর্তী টহল টিম সেবাগ্রহিতার কলটি গ্রহণ করবে। কোন কারনে তিনি গ্রহণ না করলে কলটি পরবর্তী নিকটতম টহল টিমের নিকট স্থানান্তরিত হবে।
এছাড়াও এই আ্যাপের মাধ্যমে রাস্তা-ঘাট বন্ধ, যানজট, বিকল্প রাস্তা সহ মহাসড়কের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেড জানা যাবে। তাছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হার, হাইওয়ে পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল হাইওয়ে থানার মোবাইল নম্বর সহ প্রয়োজনী সব লকেশন পাওয়া যাবে হ্যালো এইচপি অ্যাপে।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে গ্রীণ লাইন কাউন্টারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন কর্তৃক আয়োজিত Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, এসএমপি সিলেটের এডিসি ট্রাফিক রাখী রানী দাস, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা টিআই প্রশাসন মোঃ মুহিবুল ইসলাম, এসএমপি সিলেটের টিআই প্রশাসন মোঃ শফিকুল ইসলাম, টিআই মোশাররফ, টিআই নূর হোসেন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন নাজির আহমদ স্বপন সভাপতি সুলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, জনাব নূর আহমদ খান (সাদেক) সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ সহ সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সকার্যকরী সদস্যবৃন্দ, বিভিন্ন পরিবহনের কাউন্টার ম্যানেজারবৃন্দ।
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
7 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
6 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
5 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়