editor

প্রকাশিত: 3:45 PM, December 10, 2020

লিডিং ইউনিভার্সিটির মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন

লিডিং ইউনিভার্সিটির মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ::

“আসুন মাস্ক পরি, করোনা প্রতিরোধ করি” এই শিরোনামে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি মাস্ক বিতরণ করেছে।

আজ সিলেট নগরীর ৩টি পয়েন্ট বন্দর বাজার, আম্বরখানা এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটে ৫০০০ মাস্ক বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের “কুইক রেসপন্স টীম ফর করোনা ভাইরাস” এর উদ্যোগে সিলেট নগরীর বন্দর বাজার পয়েন্টে সকাল ১১টায় ধারাবাহিক মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমেদ দীন, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, আয়োজক কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান ও সদস্যবৃন্দসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে সিলেটসহ দেশের মানুষকে সচেতন করতেই এ কর্মসূচির আয়োজন উল্লেখ করে ড. সৈয়দ রাগীব আলী বলেন, করোনার সংক্রমণ রোধে জরিমানার পরও মানুষের মাস্ক পরা নিশ্চিত হচ্ছে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এ বিষয়ে প্রচার কার্যক্রমের নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে লিডিং ইউনিভার্সিটির কুইক রেসপন্স টীমের এ উদ‍্যোগ শীতে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তা কমাতে ভূমিকা রাখবে।

উপাচার্য বনমালী ভৌমিক বলেন, করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলা নিয়ে জনসাধারণকে সচেতন, জনসাধারণের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণসহ নানা ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে “লিডিং ইউনিভার্সিটির কুইক রেসপন্স টীম ফর করোনা ভাইরাস”।

তিনি বলেন, এ ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের গৃহীত পদক্ষেপকে সফল করতে হলে আমাদেরকে মাস্ক পরতে হবে।

S/H-(Sultana -3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন