editor
প্রকাশিত: 9:32 PM, June 8, 2025
শেখ মো শাহিন উদ্দীন:: হবিগঞ্জের চুনারুঘাটে ত্রয়োদশ শতাব্দীর ইসলামী শাসক ও হযরত শাহজালালের প্রধান সেনাপতি নাসির উদ্দিন সিপাহসালার মাজারের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হুজরাখানা(ইবাদতখানা) অযত্ন-অবহেলায় এখন ধ্বংসের মুখে।ওই স্থানে পানি নিষ্কাশনের ড্রেইন ব্যবস্থাপনা না থাকায় হুজরাখানার দেয়ালের অবকাঠামো ধসে যাচ্ছে।নাসির উদ্দিন সিপাহসালার স্মৃতি বিজরিত ওই স্থানটি সংস্কারের জন্য দাবি জানিয়েছেন ঐতিহ্য ও ইতিহাসপ্রেমীরা।
চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে ১২০ আওলীয়ার সমাধিসহ নাসির উদ্দিন সিপাহসালার মাজারে পাশের প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শনও দিন দিন ধ্বংসের পথে।সেই সময়ের জনপদের স্মৃতি চিহ্নসমূহ সংরক্ষণের নেই কোন সরকারি উদ্যোগও।
অনতিবিলম্বে হুজুরাখানা সংস্কারে সরকারী উদ্যোগ দাবি জানিয়ে মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতি জানান,অনেক ঐতিহাসিক মূল্যবান স্মৃতিচিহ্ন রয়েছে এখানে।বিশেষ করে হুজুররাখানাটি দিন দিন ধ্বংসের পথে।জরুরী ভিত্তিতে এটি সংস্কার করা প্রয়োজন।এসব সংস্কারে কমপক্ষে ৪-৫ লক্ষ টাকা প্রয়োজন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৃষ্টির পানি অপসারণের ব্যবস্থা নেই সেখানে।পানি জমে যাওয়া ইবাদতখানার ওয়াল ধসে যাচ্ছে।
ওই বিষয়টির নিয়ে জিজ্ঞেস করা হলে প্রত্নতত্ত্ব বিভাগের সিলেটের এলাকার আঞ্চলিক পরিচালক ডঃ মোছাঃ নাহিদ সুলতানা জানান, নিঃসন্দেহে ওই জায়গার গুরুত্ব আমাদের কাছে রয়েছে। বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে কোন উদ্যোগ নেয়া যায় কিনা তা দেখব।
মাজাতে জিয়ারত করতে আসা পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার বিশ্বজিৎ পাল ও শেখ উদ্দিন শাহিন নামে ২জন গণমাধ্যমকর্মী জানান,অনেক ঐতিহাসিক স্মৃতিচিহ্নই এখানের দিন দিন মুছে যাচ্ছে। বর্তমান প্রজন্মকে এগুলো জানানো উচিত। আমরাও আমাদের কলমের মাধ্যমে এটি তুলে ধরবো।আর হুজুরাখানার বিষয়টিও জরুরী ভিত্তিতে সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত।
এ ব্যাপারে চুনারুঘাটের ইউএনও মোঃ রবিন মিয়া জানান,সংরক্ষণের বিষয়ে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার করবো।
প্রসঙ্গত,সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন সিলেট বিজেতা ও হযরত শাহ জালালের অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। সিলেটের ইতিহাসে বহুল আলোচিত তরফ রাজ্য ১৩০৪ খ্রিষ্টাব্দে তার মাধ্যমে বিজিত হয়। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় মুড়ারবন্দ নামক স্থানে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের মাজার অবস্থিত।তার জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে জীবনী গ্রন্থে আনুমানের ভিত্তিতে ১২৫০ সালে জন্ম হয়েছে এবং শাহ জালালের মৃত্যুর পূর্বে (১৩৪৬ খ্রিষ্টাব্দের পূর্বে) তিনি মৃত্যুর বরণ করেন বলে উল্লেখ্য রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন