editor
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫
মাধবপুর প্রতিনিধি:: মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবক মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে জলিল মিয়া।
নিখোঁজের কয়েকঘন্টা পার হলেও সন্ধান পাওয়া যাচ্ছে না জলিল মিয়া নামের এই যুবকের।
জানা যায়, আজ রবিবার (৮ জুন) দুপুর ২ টার দিকে ঈদের ছুটিতে বন্ধুদেরকে সাথে বেড়াতে বহরা রাবার ড্যামে যায় জলিল মিয়া। রাবার ড্যামের পানিতে নেমে মোবাইল ফোনে সেল্ফি তোলতে গিয়ে পা পিছলে পড়ে প্রবল পানির তোড়ে তলিয়ে যায় জলিল মিয়া। সাথে সাথে স্থানীয় লোকজন জলিল মিয়াকে উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি টিম রাবার ড্যাম এলাকাতে পৌঁছে নিখোঁজ জলিল মিয়ার সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ জলিলের কোনো সন্ধান না পেয়ে উদ্ধার তৎপরতা বন্ধ করা হয়। আগামীকাল আবার জলিলের সন্ধানে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যাবে বলেও ফায়ার স্টেশনের সাব অফিসার তোফাজ্জল হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, রাবার ড্যামে একজন যুবক নিখোঁজের কথা জানার সাথে সাথেই আমি সেখানে ছুটে যাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসেছেন ও তারা যথেষ্ট চেষ্টা করেছেন। প্রবল স্রোত নদীতে। তবুও আগামীকাল আবার নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাসি করা হবে।
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
1 ওসমানীনগর প্রতিনিধি: 8 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
2 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 3 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
1 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
6 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে