admin

প্রকাশিত: 7:28 PM, June 17, 2025

দুষ্ট চক্রের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবের আহবান

প্রতিনিধিত্বশীল মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

দুষ্ট চক্রের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবের আহবান

8

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত গণমাধ্যম প্রতিষ্ঠানসমুহের প্রতিনিধিত্বশীল সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বিকেলে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগে পদার্পণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১০টি উপকমিটি গঠন করা হয়।

ক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও আজকের সিলেট এর এডিটর ইন চিফ এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব ও ক্লাবের সদস্যদের সম্পর্কে জনৈক কবির আহমদ সোহেলর উদ্ভট, অসত্য, মিথ্যা ও অসৎ উদ্দেশ্যমূলক গাঁজাখুরি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে অজ্ঞতা প্রসূত তার ভূল তথ্য উপস্থাপনেরও প্রতিবাদ জানান সাংবাদিকবৃন্দ।

8

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব একটি প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য ও সর্বমহলে স্বীকৃত একটি প্রতিষ্ঠান। এখানে রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যমসহ দেশী (জাতীয় ও স্থানীয়) ও বিদেশী ৫১ টি মিডিয়ায় কর্মরত ৯০ জন সাংবাদিক সদস্য হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের নিয়ে ফ্যাসিবাদী কায়দায় যে আক্রমণাত্মক, আগ্রাসী, অশালীন, শিষ্টাচার বর্জিত, ধৃষ্টতাপূর্ণ ও অসংলগ্ন বক্তব্য জনৈক কবির সোহেল একটি ফেসবুক পেইজে সম্প্রচার করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

2

বক্তারা আরো বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যে হীন অপপ্রয়াস ও অপপ্রচার চালানো হচ্ছে তা ঐক্যবদ্ধ ভাবে সাংবাদিক সমাজ প্রতিরোধ করবে। তারা সিলেট অনলাইন প্রেসক্লাবের বিরুদ্ধে দুষ্টচক্রের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল মুহিত দিদার, সহ-সভাপতি ও নিরাপদ নিউজের সিলেট ব্যুরো প্রধান জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ ও নিউজ চেম্বারের সম্পাদক তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং সিলেট বাংলা নিউজের সম্পাদক মো. কামাল আহমদ, কার্যকরি পরিষদ সদস্য ও দৈনিক কাজিরবাজারের স্টাফ রিপোর্টার মো. আব্দুল হাছিব, দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদ, ঢাকা প্রকাশের সিলেট প্রতিনিধি দেবব্রত রায় দিপন, বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মোশাহিদ আলী, ডেইলি ক্যাম্পাসের সিলেট প্রতিনিধি দেলোয়ার হোসেন মান্না, দৈনিক শ্যামল সিলেট ও ডেইলি সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার মো. তাইনুল ইসলাম, আজকের বিজনেস বাংলাদেশের সিলেট প্রতিনিধি রেজাউল করিম সোহেল, দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মহছিন আহমদ রনি, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, দৈনিক বিজয়ের কণ্ঠের স্টাফ রিপোর্টার আমির উদ্দিন, দৈনিক বাংলার সিলেট প্রতিনিধি শ্যামল লাল গুণ, দৈনিক সংবাদ প্রতিদিনের সিলেট প্রতিনিধি মাহমুদ পারভেজ খান, বৈশাখী নিউজের সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, দৈনিক আজকালের খবরের সিলেট প্রতিনিধি আহমেদ পাবেল, সিলেটের খবরের সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, আইওন টিভির সিলেট প্রতিনিধি ওলিউর রহমান, যুগবার্তার সিলেট প্রতিনিধি সৈয়দ রাসেল আহমদ, টাইম বাংলা নিউজের সিলেট প্রতিনিধি নাহিদ আহমদ, সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার ফাহাদ মারুফ, সাম্প্রতিক দেশকালের সিলেট প্রতিনিধি হেনা মমো, দৈনিক আজকের বাংলার সিলেট প্রতিনিধি শেখ জাবেদ আহমদ, রেড টাইমসের সিলেট প্রতিনিধি নুরুল আলম আলমাস, জনতার ডাকের সম্পাদক জসিম উদ্দিন, এনটিভি ইউরোপের ক্যামেরাপার্সন সোহেল মিয়া প্রমুখ।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

4 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

8 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

5 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

8 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

8 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 8 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

8 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 1 এই

1
6