editor
প্রকাশিত: 7:45 PM, June 17, 2025
সিলেট নগরীর শিবগঞ্জে অ্যাডভান্সড ফিজিও কেয়ারের উদ্যোগে ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফিজিওথেরাপি প্রদান সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ জুন) শুরু হয়ে সোমবার (১৬ জুন) রাতে শিবগঞ্জ সোনাপাড়াস্থ অ্যাডভান্সড ফিজিও কেয়ারের উদ্বোধন উপলক্ষে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ১ থেকে ৫ হাজার টাকা মূল্যের ফিজিওথেরাপি বিনামূল্যে রোগীদের প্রদান করা হয়েছে।
চিকিৎসা সেবা প্রদান করেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. মো. আলমাহির ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, লিড ফিজিওথেরাপিস্ট প্লাবন চৌধুরী (বিপিটি), ফিজিওথেরাপি এসিস্ট্যান্ট জুবায়ের আহমদ, মেডিক্যাল টেকনলজিস্ট রাবেয়া আক্তার চৌধুরী, এস এম ফারহানা আক্তার তনি, শ্রাবনি দাশ রিয়া প্রমুখ।
বিশেষজ্ঞ অর্থপেডিক্স সার্জন ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ধারা পরিচালিত অ্যাডভান্সড ফিজিও কেয়ারে বাত-ব্যথা, স্ট্রোক-প্যারালাইসিস চিকিৎসায় একটি অত্যাধুনিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনের পর থেকে এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। অ্যাডভান্সড ফিজিও কেয়ারে রোগীদের জন্য জুন মাসব্যাপী সকল চিকিৎসা সেবায় ২০% ছাড় দেওয়া হবে। চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের নেতৃবৃন্দ।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।