editor
প্রকাশিত: 9:28 AM, June 18, 2025
দেশ ভয়াবহ মাদক সন্ত্রাসের করালগ্রাসের অন্ধকারে নিমজ্জিত যুব সমাজকে আলোর পথে পরিচালিত করতে এবং মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মানে দৈনিক ইনফো বাংলা ঘোষিত দেশব্যাপী মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং ২০২৫ একটি কুঁড়ি দুটি পাতার শহর সিলেটে সপ্তাহব্যাপী কর্মসূচি ১ জুন থেকে ১৪ জুন নগরীর বিভিন্ন এলকায় দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া সার্বিক তত্ত্বাবধানে শনিবার ১৪ জুন সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের নূরানি দিঘির পাড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।
সিলেটে ইনফো বাংলার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নুরানি দিঘি পাড় জামে মসজিদ এর সেক্রেটারী শাহ জামান আলী, গন্যমান্য উপস্থিত ছিলেন খোরসেদ আলম, সুলতান সালেক আহমদ পলাশ, দৈনিক আজকের বাংলা সিলেট প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম।
গণসচেতনতা মূলক ক্যাম্পিং এর উদ্বোধন করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা তারেক আহমদ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি উজ্জ্বল এম আর,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, মহিলা সম্পাদক জেসমিন আক্তার,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নওরিন বেগম,
সদস্য রুনা বেগম,আকরাম খান বাপ্পি, নাদিয়া, ফয়েজ আহমেদ বাপ্পি, জয়,সায়েম, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
সচেতনতামূলক বক্তব্যে বক্তাগণ বলেন মাদক দেশের চালিকা শক্তি যুব সমাজের মেরুদন্ড ভেঙে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। কুফলের দিক জেনেও এক অদৃশ্য শক্তি বশ করে রেখেছে এ সমাজকে। সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। বক্তাগণ ইনফো বাংলার এই উদ্যোগকে অভিবাদন জানিয়ে বলেন মাদক সন্ত্রাস থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। যেমন-পারিবারিক শিক্ষা, স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বন্ধুত্বপূর্ণ সমাজ গঠন, আইনি ও প্রশাসনিক পদক্ষেপ, কাউন্সেলিং ও মানসিক সহায়তা সর্বোপরি চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।