editor
প্রকাশিত: 5:00 PM, June 18, 2025
সিলেট বিভাগের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে জ্বালানী উপদেষ্টা কর্তৃক কেয়ামত পর্যন্ত সিলেটবাসী গ্যাস পাবে না মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বুধবার (১৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান সম্প্রতি সিলেট সফরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেটবাসীর প্রতি ভ্রুক্ষেপ করে বলেন, সিলেট বিভাগবাসী কেয়ামত পর্যন্ত অপেক্ষা করে গ্যাস সংযোগ পাবে না। এসময় বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান নদী থেকে পাথর ও বালি উত্তোলন বন্ধে কার্যকরি পদক্ষেপ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরোও বলেন, সিলেট বিভাগের গ্যাস প্রথমে সিলেট বিভাগের বাসিন্দাদের ও সিলেট বিভাগের শিল্প অঞ্চলে সংযোগ দেওয়ার পর অতিরিক্ত গ্যাস অন্য জায়গায় বা জাতীয় গ্রীড লাইনে দিলে সিলেট বিভাগবাসীর আপত্তি নেই। কিন্তু সিলেটবাসীকে অবজ্ঞা করে এ ধরনের কথা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।
বন ও পরিবেশ উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ আরোও বলেন, সিলেটের পাথর কোয়ারীর সাথে জড়িত রয়েছেন লক্ষ লক্ষ শ্রমিক। তাদের বিকল্প কর্মসংস্থান না করে এই সিদ্ধান্ত সিলেট বিভাগের দিনমজুর বারকি শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। নদী থেকে পাথর ও বালি উত্তোলন করলে নতুন পাথর ও বালি এসে পরিপূর্ণ হয়। এতে নদীর কোন ক্ষতি হয় না। বছর বছর ধরে সিলেট বিভাগের এই গরীব বারকি শ্রমিকেরা এই পেশার সাথে জড়িত। তাই উপদেষ্টার এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আন্দোলনকারী বারকি শ্রমিক ও স্থানীয় জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।