editor
প্রকাশিত: 6:16 PM, June 18, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সুনামধন্য চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেলে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের রত্নগর্ভা কৃতি সন্তান ডা. জোবায়দা রহমান বাংলাদেশের স্বাস্থ্যখ্যাত ও শিক্ষার উন্নয়নে অপরিসিম ভূমিকা রেখে ছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্য ও শিক্ষা খ্যাতকে ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস করি অতিথের মত আগামীতেও ডা. জোবায়দা রহমান দেশের স্বাস্থ্য ও শিক্ষা খ্যাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনাকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ডা. জোবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। বিশেষ করে ডা. জোবাইদা রহমান শিশু শিক্ষার মান উন্নয়নে বিগত দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, আমির হোসেন, নুরুল মুমিন খোকন, রহিম মল্লিক, মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মতিউল বারী খূর্শেদ, ফাতেমা জামান রোজি, নাদির খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, অর্থনীতি বিষয়ক সম্পাদক ও শাহপরান থানার আহবায়ক মোঃ আব্দুল মুনিম, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়কসম্পাদক মোঃ লুৎফুর রহমান মোহন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও সাব্বির আহমদ, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ সমাজ কল্যান সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জুনাক, সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহপরান থানার সদস্য সচিব খুর্শেদ আহমদ খুশু, সহ সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দীন শামীম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সূচিত্র চৌধুরী বাবলু, সহ কৃষি সম্পাদক রাজিব কুমার দে, সদস্য সেলিম আহমদ সেলু, সুহেল আহমদ, চান মিয়া বাচ্চু, রাসেল আহমদ খান, মতিউর রহমান শিমুল, ইফতেখার আহমদ পাবেল, আব্দুল মুমিন, মোঃ হারুনুর রশিদ, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।