editor
প্রকাশিত: 9:55 PM, June 18, 2025
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার উপজেলার হাকালুকি হাওর অংশে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ২ হাজার ৫’শ পিস চিংড়ি ধরার ফাদ (টপচাই/ কিরণমালা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোকশেদ উল্লাহ।
এসময় অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: শাহনেওয়াজ সিরাজী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল ও বড়লেখা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। অভিযান চলাকালীন সময় উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী নামক স্থানে ধামাই নদীতে আড়াআড়িভাবে স্থাপিত অবৈধ ফিক্সড ইঞ্জিন (বাঁধ) অপসারণ করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোকশেদ উল্লাহ জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ অবৈধ কারেন্ট জাল এবং চিংড়ি ধরার ফাদ জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে