editor

প্রকাশিত: 9:35 PM, June 19, 2025

ডা. জোবায়দা রহমান, নির্বিক, শিক্ষিত ও সম্ভাবনাময় এক রাজনৈতিক ব্যক্তিত্ব : ইমদাদ চৌধুরী

ডা. জোবায়দা রহমান, নির্বিক, শিক্ষিত ও সম্ভাবনাময় এক রাজনৈতিক ব্যক্তিত্ব : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ডা. জোবায়দা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজেই একজন গুণী, মেধাবী ও দায়িত্বশীল ব্যক্তি। অনেকেই মনে করেন, ডা. জোবায়দা রহমানের নেতৃত্বগুণ, প্রজ্ঞা ও সততা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করে যাচ্ছেন। আমরা, এ দেশের জনগণ, ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য আন্দোলন করে এসেছি। কিন্তু এই আওয়ামী স্বৈরাচারী সরকার এখনও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু দেশের ছাত্র-জনতার আন্দোলনের জোয়ারে আজ স্বয়ং শেখ হাসিনাই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হতে বসেছেন। জনগণ আর এই স্বৈরাচার সহ্য করবে না।

তিনি বৃহস্পতিবার (১৯ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী সিলেটের কৃতি সন্তান ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আয়োজনে ৩দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির ২য় দিনে নগরীর ৬নং ওয়ার্ডের চৌকিদেখি এলাকার আনোয়ার মতিন একাডেমিতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সহ সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, আনোয়ারা একাডেমির উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট চক্ষুরূপ বিশেষজ্ঞ ডাঃ শামসুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সহ সভাপতি মোঃ আনহার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সাবু, জেলা ছাত্রদলের সংগঠনিক সম্পাদক আবুল মুতাকাব্বির শাকিব চৌধুরী সাকি, হাজি রফিক মিয়া, মকবুল আলী, আঃ হান্নান, আজম খাঁন, ফয়ছল আহমদ, আমির আলী, শেখ আব্দুল মনাফ, সাঈদ মাহমুদ ওয়াদুদ, এনামুল হক সোহেল, আজাদ মিয়া, প্রচার সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, বুরহান উদ্দিন, মোস্তফা উদ্দিন, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্ব জাকিরা হোসেন প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।