editor
প্রকাশিত: 7:12 PM, June 20, 2025
গোয়াইনঘাট::: সিলেটের সালুটিকর ডিগ্রি কলেজে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জিরো ক্লাবের আত্মপ্রকাশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জামাল উদ্দিন আহমদ, সাংবাদিক আনোয়ার হোসেন, পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, উইমেন্স মডেল কলেজের সিনিয়র প্রভাষক ফয়েজ আহমদ, হাজি আতাউর রহমান, মানিক মিয়া, ইব্রাহিম আলী এবং জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে তিনটি পৃথক অংশে কার্যক্রম পরিচালিত হয়—জিরো ক্লাবের আত্মপ্রকাশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সুশান্ত কুমার দাস।
জিরো ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে কলেজের প্রয়াত দপ্তরি মরহুম কবির আহমদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মো. হালিমুর রহমান, প্রভাষক মো. জামাল হোসাইন, প্রভাষক মোছা: মনোয়ারা বেগম লস্কর, প্রভাষক মো. জয়নাল আবেদীন, প্রভাষক মোহাম্মদ খায়রুল আমিন, প্রভাষক হুমায়ূন কবীর, প্রভাষক মো. ওয়াহেদ আলী, সহকারী গ্রন্থাগারিক বুরহান উদ্দিন, সাংবাদিক দুর্গেশ সরকার বাপ্পি এবং সাংবাদিক লোকমান আহমদ।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউল হক জিয়া ও তানজির রহমান শাওন।
কলেজ জীবনের স্মৃতিচারণ করে শিক্ষক-বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদমান ইউনুস রেজা।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজমুল ইসলাম হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনামুল হক চৌধুরী, মো. হালিমুর রশিদ, প্রভাষক আব্দুস সামাদ, শাহ আলম, আব্দুল হামিদ, আফাজ উদ্দিন, কাইয়ুম উদ্দিন, কুতুব উদ্দিন, সুফিয়া খাতুন প্রমুখ।
এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।