editor

প্রকাশিত: 8:58 PM, June 20, 2025

সিলেট মহানগর ১৮নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশ

সিলেট মহানগর ১৮নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশ

সিলেটের সময় ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের পতন পরবর্তী সময়ে বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। টানা দেড়যুগ পর জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইসলামী আন্দোলনের কর্মীদের এই সুযোগ কাজে লাগাতে হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল করতে হবে। আগামী নির্বাচনকে ইসলামপন্থীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের কর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী টানা ১৬টি বছর মানুষের ভোটাধিকার হরণ করে রেখেছিল। তারা গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াত নিশ্চিহ্ন করতে হামলা-মামলা, গুম-খুন, নির্যাতনের পথ বেছে নিয়েছিল। আমাদের নিরপরাধ সত্যিকারের মানবতাবাদী শীর্ষ নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ফরমায়েসী সাজায় ফাসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। কিন্তু এরপরও জামায়াতের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারেনি। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে।

তিনি শুক্রবার (২০ জুন) বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের ১৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বি প্রবাসী মো: ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট-১ আসনের নির্বাচন কমিটির আহবায়ক ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম ও সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর নজরুল ইসলাম সুয়েব, থানা সেক্রেটারী মুহাম্মদ মুহিব আলী, সহকারী সেক্রেটারী আব্দুল মোতালেব, জামায়াত নেতা এখলাছুর রহমান, ওয়ার্ড সহ-সভাপতি শহীদ খান নোমান, সেক্রেটারী নুরুল ইসলাম ফয়সাল, এলাকার বিশিষ্ট মুরব্বি মুসফিকুস সামাদ চৌধুরী ও আলিমুল এহসান প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, আসন্ন নির্বাচন ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য চ্যালেঞ্জ স্বরুপ। ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। সবাই ঘুষ-দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজী মুক্ত একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। মানুষের আশা আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে পরিকল্পনামাফিক দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে আমরা কাঙ্খিত ফলাফল অর্জনে সক্ষম হবো।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।