editor

প্রকাশিত: 6:42 PM, June 21, 2025

জীবনটাই মৃত্যুর প্রস্তুতি : প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী

জীবনটাই মৃত্যুর প্রস্তুতি : প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী

মৌলভীবাজার সমিতি সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সিলেটের বিভিন্ন দাতব্য ও সামাজিক সংগঠনের অন্যতম উদ্যোক্তা প্রফেসর ডা. আজিজুর রহমান ও সমিতির সাবেক উপদেষ্টা ডা. এস কে এম নিজাম জাহিদ হোসেন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স রুমে মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির জীবন সদস্য মাওলানা ফিরোজ উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি জামিল আহমদ চৌধুরী, এম এ গণি ও প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান।

সভায় ডা. আজিজুর রহমান ও ডা. নিজাম জাহিদের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, মো. রুস্তম খান, সমিতির সহ সভাপতি ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, স্বাস্থ্য সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট, সমাজকল্যাণ সম্পাদক দুরূদ মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মো. রইছ উদ্দিন, আব্দুল ওয়াহিদ, জীবন সদস্য ডা. মখলিছুর রহমান, ইব্রাহিম আলী, আব্দুর রহমান খান, মতিলাল সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী বলেন, জীবনটাই মৃত্যুর প্রস্তুতি। আমাদেরকে সবসময়ই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে কিছু কিছু মৃত্যু আমাদেরকে অসহায় করে দিয়ে যায়। তেমনি মানবসেবায় নিয়োজিত সমিতির দুজন কান্ডারি প্রফেসর ডা. আজিজুর রহমান ও ডা. এস কে এম নিজাম জাহিদ হোসেন এর মৃত্যু আমাদের হৃদয়ে দাগ কেটেছে। আমাদের কামনা তারা যেন পরকালে শান্তিতে থাকেন। সভায় বক্তারা শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।