editor
প্রকাশিত: 3:54 PM, June 22, 2025
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর, প্রবীণ রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট মো. আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (২২ জুন) এক শোকবার্তায় মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এডভোকেট মো. আব্দুল গফফারের ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ও মার্জিত নেতা হিসেবে পরিচিত।
শোকবার্তায় তারা বলেন, এডভোকেট মো. আব্দুল গফফারের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দলের ক্রান্তিকালে বরাবরই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এডভোকেট মো. আব্দুল গফফার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি হলো। যা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় এডভোকেট মো. আব্দুল গফফারের রুহের মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য: রবিবার (২২ জুন) বেলা দেড়টায় নগরের মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।