editor
প্রকাশিত: 4:49 PM, June 22, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গঠনে ইন্টারমিডিয়েট হচ্ছে একটি টার্নিং পয়েন্ট। তিনি বলেন, জীবনে ভালো কিছু করতে হলে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফল মানে কেবল শিক্ষা ক্ষেত্রে ভালো ফল করা নয়, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান অর্জন করা।
তিনি পরীক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনে করণীয় বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং পরীক্ষার পূর্বে ও পরীক্ষার হলে করণীয় বিষয়সমূহ সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি করোনাসহ নানামাত্রিক প্রতিকূলতা কাটিয়ে ওঠার দৃঢ় সংকল্প রাখার আহ্বান জানান।
রবিবার (২২ জুন) সকালে কলেজের অডিটরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, এডমিট কার্ড বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফুয়াদ হাসান চৌধুরী এবং গীতা থেকে পাঠ করেন তুলি ব্যাপারী।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রধান মো. নিজাম উদ্দিন ও বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফেরদৌসী মাহবুবা ও শাহরিয়ার হাসান নাবিল।
ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সল আহমেদের পরিচালনায় পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শারীরিক সুস্থতা ও সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হয়।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়