admin
প্রকাশিত: 6:22 PM, December 10, 2020
নিজস্ব প্রতিবেদক
আগামী ১ জানুয়ারি থেকে আট ঘণ্টার (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) বেশি কাজ করবে না বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল কর্মীরা। পাশাপাশি সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটিসহ সব গেজেটেডে ছুটি ভোগ করবে তারা। সারা দেশের সাথে সিলেটে কর্মরত সিগন্যাল কর্মীরাও এ দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং আগামী ১ জানুয়ারি থেকে তারা কোন ভাবেই ৮ ঘন্টার বেশি সময় কাজ করবেন না বলেও জানিয়েছেন।
গতকাল বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাস কুমার মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি উচ্চ আদালতের চলমান কনটেম্ট পিটিশন ০৯/২০১৮-এ রেলওয়ে কর্তৃপক্ষ এক হলফনামায় উল্লেখ করে যে, রেলওয়ের সংকেত বিভাগের মাঠ পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কন্টিনিউয়াস ক্যাটাগরি হিসেবে সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। কিন্তু নিরাপদ ও গতিশীল ট্রেন পরিচালনার কারিগরদের এখনো কোনো প্রকার সুযোগ-সুবিধা ব্যতিরেকে দিনে ২৪ ঘণ্টা সপ্তাহে সাত দিন দায়িত্ব পালন করানো হচ্ছে।
জানা যায়, চলমান মামলার পরিপ্রেক্ষিতে এ বছরের ১ জানুয়ারি রেলওয়ের মহাপরিচালক আদালতে একটি হলফনামা জমা দেন। যাতে উল্লেখ করা হয়, তারা চলতি বছরের ১৫ অক্টোবর থেকে সব সুযোগ-সুবিধাসহ কন্টিনিউয়াস কর্মচারীর মতো দায়িত্ব পালন করছেন। বাস্তবে তা না পাওয়াতে সংগঠনের সভাপতি ও মামলার ১ নম্বর বাদী প্রভাস কুমার মল্লিক গত ৭ ডিসেম্বর মহাপরিচালককে পত্র দ্বারা জানান যে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে তারা আট ঘণ্টা কর্মসময়, সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটিসহ সব গেজেটেড ছুটি ভোগ করবে। এতে রেলওয়ে প্রশাসন থেকে কোনোরূপ আপত্তি এলে প্রমাণিত হবে যে, আদালতে দেওয়া হলফনামা মিথ্যা এবং বিষয়টি আদালতের গোচরীভূত করা হবে।
এদিকে কর্মঘন্টার ৮ ঘন্টা পর বাকি ১৬ ঘন্টায় সিগন্যাল কর্মীনা থাকলে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে