editor

প্রকাশিত: 12:57 AM, June 23, 2025

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখা। রোববার দুপুরে কলেজের প্রধান ফটরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু। অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা দক্ষিণের সভাপতি আব্দুর রহমান এবাদ ও উপজেলা পশ্চিমের সভাপতি কামরান আহমদ, ছাত্রশিবির বড়লেখা শহর শাখার সেক্রেটারি নোমান আহমদ, ছাত্রজমিয়ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, ছাত্রশিবির বড়লেখা শহর শাখার বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, বড়লেখা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, বড়লেখা শহরের স্কুল বিষয়ক সম্পাদক কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন, কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান এবং কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সুযোগ থাকা সত্তে¡ও কলেজে অনার্স কোর্স চালু করা হয়নি। মৌলভীবাজার জেলার সকল সরকারি কলেজে অনার্স কোর্স চালু থাকলেও উপজেলার সুনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে এখনও অনার্স কোর্স চালু করা হয়নি। অনতিবিলম্বে অনার্স কোর্স চালু করে সকল শিক্ষার্থী ও উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, পূর্ণাঙ্গ কলেজের স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অনার্স কোর্স চালুর জন্য দ্রুত সময়ের মধ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবিপত্র পাঠানোর জন্য কলেজ প্রশাসনের কাছে জোর দাবি জানান। একইসঙ্গে নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত, কলেজ মসজিদের প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান তারা।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ সরকারিকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়