editor
প্রকাশিত: 6:19 PM, December 10, 2020
অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম যুগান্তরকে এ তথ্য জানান।তিনি জানান, গত ১৫ নভেম্বর চট্রগ্রাম থেকে এফভি রানা নামের একটি ফিশিং ট্রলার ১৯ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। ২৩ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্টগার্ড জাহাজ ভরদ ট্রলারটিকে দেখতে পায়। গত ৮ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড জাহাজ ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে।
লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মংলায় ১০ ডিসেম্বর ২০২০ তারিখে প্রত্যাবর্তন করলে উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের ট্রলারের মালিকের নিকট হস্তান্তর করা হয়। ওই ঘটনায় দুটি দেশের পারস্পরিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্টগার্ডের পারস্পরিক সহযোগিতাও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ কোস্টগার্ড।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন