editor

প্রকাশিত: 12:23 PM, June 24, 2025

কাতারসহ ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সকল ফ্লাইট বাতিল

কাতারসহ ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সকল ফ্লাইট বাতিল

সিলেটের সময় ডেস্ক ::: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এদিকে আরও হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। যার ফলস্বরূপ, রাজধানী ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ও এই চার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথ ঘোষণায় জানিয়েছে, সাধারন নাগরিক, অধিবাসী এবং ভ্রমণকারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় পরবর্তী কোন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে আগমন ও বহির্গমন- দু’ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, এই অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নিতে।

তারা আরও জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আপডেট পাওয়া মাত্র যাত্রীদের দ্রুত অবহিত করা হবে।

উল্লেখ্য, এই সিদ্ধান্তের আগে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালায়, যার পরপরই এই চারটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়