editor
প্রকাশিত: 5:41 PM, June 24, 2025
দল মত নির্বিশেষে সর্বমহলের অংশগ্রহনমুলক হেফাজতে ইসলামের সিলেট মহানগর কমিটি ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেটের সকল দল ও মতের নেতৃবৃন্দের ঐক্যমতে হেফাজতে ইসলাম সিলেট মহানগর কমিটি ঘোষনা করা হয়।
প্রিন্সিপাল শায়েখ মাওলানা নাসির উদ্দিন সভাপতি, মুফতী ফয়জুল হক জালালাবাদী সাধারণ সম্পাদক এবং মাওলানা তোফয়েল আহমদ উসমানী-কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা খলিলুর রহমান, মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা মুফতী তাহুরুল ইসলাম, মাওলানা মুফতী তাহুরুল হক জকিগঞ্জী, মুফতী মাওলানা হাফিজ আনোয়ারুল হক, শায়েক মাওলানা আব্দুর রহমান, মাওলানা এখলাছুর রহমান রাজাগঞ্জী, যুগ্ম সম্পাদক মাওলানা আসলাম রাহমানী, মাওলানা শায়েখ আব্দুল করিম হক্কানী, প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, হাফিজ মাওলানা নওফল আহমদ, হাফিজ মাওলানা রইস উদ্দীন, মাওলানা নুরুজ্জামান নোমানী, পীর মাওলানা বশির আহমদ, মাওলানা রমিজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, প্রচার সম্পাদক হাফিজ এম মইনুল ইসলাম আশরাফী, নির্বাহী সদস্য মাওলানা আবুবকর সিদ্দিক সরকার, মাওলানা মুফতী ইলিয়াস আহমদ হাকিমী, মাষ্টার তরিকুল ইসলাম প্রমুখ।
এডভোকেট মাওলানা আব্দুর রকিব, লেঃ কর্নেল সৈয়দ আলী আহমদ, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মাসুক উদ্দীন, মাওলানা আহমদ আলী-কে উপদেষ্টা করা হয়।
কমিটি গঠনের পূর্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, শাহ আহমদ শফি রহ ও বাবুনগরী রহ সহ দেশের শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। উদ্দেশ্য ছিল সকল নাস্তিক মুর্তাদ ইসলাম বিরুধীদের বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বলা, যা থাকবে সম্পূর্ণ অরাজনৈতিক। কিন্তু ইদানিং আমরা লক্ষ করলাম গুটিকয়েক রাজনৈতিক দলের নেতাদে দ্বারা নিজেদের হীন সার্থ চরিতার্থ করার জন্য হেফাজত কে ব্যাবহার করছেন। যা হেফাজত প্রতিষ্টার সম্পুর্ন বিপরীতমুখী। আপনারা জানেন হেফাজতের প্রতিষ্ঠালগ্ন থেকে কেন্দ্রের সকল কর্মসূচী বাস্তবায়িত করে আসছিল সিলেট হেফাজতে ইসলাম। আগামীতেও সকল আন্দোলন-সংগ্রাম ঐক্যবদ্বভাবে পালন করা হবে।
সভা শেষে আল্লামা শাহ আহমদ শফী রহ আল্লামা বাবুনগরী, মুফতিওয়াক্কাস রহ, সহ সিলেটের গাছবাড়ী হুজুর, বরকতপুরী হুজুর, আমকুনী হুজুর, ধনপুরী হুজুর, রায়পুরী হুজুর, মাওলানা হাবিবুর রহমান কাজীরবাজারী হুজুর রহ সহ সকল মুর্দেগানের রুহের মাফিরাত কামনা করে দোয়া করা হয়।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়