editor
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
সিলেট অঞ্চলে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৮৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪৮, সুনামগঞ্জে ২৯ জন এবং হবিগঞ্জ জেলায় ১২ জন রয়েছেন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিনে জানানো হয় , আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৪৩৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৭০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬২৪ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৯ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৭৪৮ জন, সুনামগঞ্জের ১ হাজার ৯১৪ জন, হবিগঞ্জের ১ হাজার ১৭৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮৭ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
করোনা আক্রান্ত ১৩৩ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৯০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৯ জন ও মৌলভীবাজারে ১৬ জন।
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার