editor
প্রকাশিত: 4:55 PM, April 17, 2025
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বিএনপির সদস্য ও ভুলাই খানের ছেলে ,প্রবাসী তাওসীফ রেজা খান শিপু এর বিরুদ্ধে মিথ্যে বিস্ফোরক দ্রব্য আইনে মামলার অভিযোগ উঠেছে। ছেলের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য তার মা থানায় গিয়ে অনুরোধ করেন। কিন্তু পুলিশ কর্মকর্তা অনুরোধটি রাখেননি, পুলিশ কর্মকর্তা জানায় সরকার পরিবর্তন সাথে এ মামলার কোনো সম্পর্ক নেই , এটা কোনো সাধারণ মামলা নয়। এটা শেষ করতে হলে মামলার আসামি বিএনপি সদস্য তাওসীফ কে দেশে আসতে হবে, এবং এই মামলায় তার সাজা ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড ভোগতে হবে। এটা শুনে তাওসীফের মা কান্নায় ভেঙে পড়েন ।
সরকারের পরিবর্তনের ফলে বিএনপির কিছু নেতা কারাগার মুক্ত হলেও এখনো বিএনপির বিভিন্ন নেতাদের উপর দায়ের করা মিথ্যা মামলা গুলো নিষ্পত্তি হয়নি। বিশ্বনাথ উপজেলার বিএনপির সদস্য তাওসীফ ভাল ছাত্র ছিলেন, পড়াশোনা পাশাপাশি তিনি তার বাবার সঙ্গে রাজনীতি করতেন। কালক্রমে তাওসীফ ও রাজনৈতিক দলের সদস্য হয়ে ওঠেন ,
খণ্ডকালীন সরকার থাকায় দেশ এখনো ও নিরাপদ নয় যা তাওসীফের মা দাবি করেন, তিনি বলেন যেহেতু এখনোও বিএনপি ক্ষমতায় নয় আমার ছেলে এখনোও দেশে নিরাপদ নয়। এটা বলে কান্নায় ভেঙে পড়েন। তাওসীফ তার বাবা হারানোর শোকে লন্ডনে পড়াশোনা শেষ করতে পারেন নি, যা আওয়ামী লীগের সদস্যরা তিলে তিলে শেষ করেছে। তার পরিবার মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার মা আশাবাদী তার ছেলে লন্ডনে যেনো নিরাপদে জীবন যাপন করতে পারেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন