editor

প্রকাশিত: 3:39 PM, June 28, 2025

সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত, একজনকে ওসমানীতে প্রেরণ

সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত, একজনকে ওসমানীতে প্রেরণ

1

সুনামগঞ্জ প্রতিনিধি : শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে।

6

শুক্রবার (২৭ জুন) বিকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ট্রাফিক পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন আলামিন ও তার ছোট ভাই ইসমাইল। ঘটনার দিন চাঁদাবাজ চক্রের সদস্য রুহেল ( জসিমের ছেলে) ও সুহেল এসে তাদের কাছে ২০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে দুই ভাইয়ের ওপর ছুরি নিয়ে হামলা চালায় তারা।

এ সময় আলামিন ও ইসমাইল দুইজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

6

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন আহতদের মধ্যে ইসমাইলের পেট ও বুকে ছুরির আঘাত রয়েছে। রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় আমরা তাকে সিলেটে রেফার করি।”

2

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত আরিফ উল্লা বলেন ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোন মামলা হয়নি, মামলা হলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

1

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

2 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

8 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

8 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

4 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

7 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

6 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

4 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

4 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
5