editor
প্রকাশিত: 12:31 PM, June 29, 2025
সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের সাধারণ সভা শনিবার (২৮ জুন) নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের আহবায়ক হাজী মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী আব্দুল আহাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মো. সামছুল হক, যুগ্ম আহবায়ক মাওলানা কুতুব উদ্দিন, যুগ্ম আহবায়ক মো. ফয়েজ উদ্দিন আহমদ, অর্থ সচিব মো. অহিদ মিয়া, সদস্য সৈয়দ মোজাম্মিল আলী শরীফ, মো. আব্দুর রকিব চৌধুরী, হাজী মো. মাহমুদুল হোসেন সেজু, আমিনুল ইসলাম মুন্সি, মামুনুর রশীদ, মো. নুরুল ইসলাম, মো. শাহীন মিয়া, মৌলভীবাজারের আব্বাস উদ্দিন, শাহাবউদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা ইটভাটা সমিতির নেতৃবৃন্দ এবং বিভাগের বিভিন্ন ইটভাটার মালিকগণ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান উপকরণ ইট উৎপাদন বন্ধের লক্ষ্যে প্রণীত কালো আইনের মাধ্যমে ইটভাটা মালিকদের উপর বিভিন্ন নির্যাতনমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। জোর করে ইটভাটা ভেঙ্গে দিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে। ইটভাটার মালিকগনকে ব্যবসা করার অনুমতিপত্র পরিবেশ ছাড়পত্র দিচ্ছেন না। এ অবস্থা যদি চালু থাকে তাহলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান উপকরণ ইট শিল্প ধ্বংস হয়ে যাবে এবং দেশের অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্থ হবে।
বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে দেশের ইট শিল্পকে বাঁচিয়ে রাখতে ইট পুড়ানো নিয়ন্ত্রন আইন অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানান।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন