admin

প্রকাশিত: 10:58 AM, May 26, 2024

বড়লেখার সৎপুরে চেয়ারম্যান পুত্রের হাত-পা কাটা লাশ উদ্ধার

বড়লেখার সৎপুরে চেয়ারম্যান পুত্রের হাত-পা কাটা লাশ উদ্ধার

নিহত রাকিব আহমদ (ফাইল ছবি), আসামী ইমরান হোসেন তারেক (ডানে)

রুহেল আহমদ, বড়লেখা থেকেঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সৎপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জুবের আহমদের পুত্র রাকিব আহমদের হাত-পা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ মে শনিবার সকাল ৭টার দিকে সৎপুর গ্রামের রাস্তার পাশে জমিতে ঝোঁপের মাঝে তার মৃতদেহ পাওয়া যায়। গ্রামের পথচারীরা লাশ দেখতে পেয়ে চেয়ারম্যান ও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় ঐদিন রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা স্থানীয় বর্ণি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জুবের আহমদ।

জানা যায়, ঘটনার দিন ২৫ মে শনিবার সকাল ৭টার দিকে স্থানীয় সৎপুর গ্রামের নিজাম উদ্দিন ও মজির আহমদ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে জমিতে ঝোঁপের মাঝে কাউকে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয় বর্ণি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জুবের আহমদের বড় পুত্র রাকিব আহমদের হা-পা কাটা রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। তারা তাৎক্ষণিক ভাবে চেয়ারম্যান ও বড়লেখা থানায় খবর দেন। খবর পেয়ে চেয়ারম্যান জুবের আহমদ ঘটনাস্থলে এসে পুত্রের লাশ সনাক্ত করেন। কিছুক্ষনের মধ্যে বড়লেখা থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় ঐদিন রাতে নিহতের পিতা চেয়ারম্যান জুবের আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৪, তারিখ ২৫/০৫/২০২৪ইং। মামলায় ১নং আসামী করা হয়েছে স্থানীয় সৎপুর গ্রামের মোঃ তসলিম উদ্দিনের পুত্র ইমরান হোসেন তারেক (৩০) কে, এবং অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ইমরান হোসেন তারেক এর সাথে নিহত রাকিব আহমদের পূর্ব বিরোধ ছিল। পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছেন।

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তাকে নির্যাতন করে খুন করা হয়েছে। লাশের হা ও পা কাটা, শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম রয়েছে। গলায় শাসরোধের চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে ও ঘটনার রহস্য উন্মোচন করতে কাজ করছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে