editor
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫
জৈন্তাপুর সংবাদদাতা :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন গরুর মাংস জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেলে ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর হরিপুর গ্যাসফিল্ড ক্যাম্প সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার তামাবিল-সিলেট মহাসড়কের চিকনাগোল শুক্রবারী বাজার সংলগ্ন রামেশ্বর এলাকায় অভিযানটি চালানো হয়।
অভিযানে একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে উদ্ধার করা হয় ১৬০টি কার্টনে থাকা মোট ৪ হাজার কেজি ফ্রোজেন মাংস। প্রত্যেকটি কার্টনের ওজন ছিল ২৫ কেজি করে। সেনাবাহিনী জানায়, এসব মাংস অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে এনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি কোল্ড স্টোরেজে পৌঁছানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের।
আটক পাঁচজন হলেন জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৫), রামেশ্বর এলাকার সেতু দেবনাথ (৩৫), হেমু মুকামপাড়া গ্রামের আবদুল্লাহ (৩১), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রাব্বানী (২৩) এবং আকাশতারা গ্রামের ট্রাক হেলপার মো. শুভ (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারের বিষয়টি স্বীকার করেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাংস, ট্রাক ও মাইক্রোবাসসহ জব্দকৃত আলামত জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করার কথা বলা হয়েছে, যাতে করে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে এই ধরনের অবৈধ চোরাচালান কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা যায়।
4 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
1 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
3 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
3 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
5 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের
3 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
4 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
6 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত