admin
প্রকাশিত: 9:56 PM, December 10, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের মুদি ব্যবসায়ী মন্নর আলী। বিয়ের দুই বছর পর তার স্ত্রী বিউটি আক্তার গতকাল বুধবার সকালে বাড়িতে জন্ম দেন প্রথম কন্যা সন্তান। স্বাভাবিক প্রসব হলেও শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে নিয়ে আসা হয় হবিগঞ্জের শিশু বিশেষজ্ঞ ডা. জিয়াউর রহমানের কাছে। রোগীর অবস্থা খারাপ থাকায় তিনি পরামর্শ দেন নবজাতককে হাসাতালে ভর্তি করতে। ওই দিনই নবজাতককে ভর্তি করা হয় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে। তাকে রাখা হয় হাসপাতালের স্ক্যানুতে। কিন্তু বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নবজাতকের।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় থাকা এই স্ক্যানুতে অনেক দম্পতির বহু প্রত্যাশিত সন্তান জন্মের পর ভর্তি করান। সন্তানের আগমনের আনন্দ করার আগেই আশংকা আর উৎকণ্ঠায় সেখানে তাদের দিন কাটে। এর মাঝে প্রতিদিনই সেখানে আনন্দের স্থলে দেখা দেয় বেদনাদায়ক দৃশ্য। বুক ফাটা আর্তনাদে অনেক দম্পতি গ্রহণ করেন তাদের সন্তানের মৃত দেয়। এটি এখন সেখানকার নিত্য নৈমত্তিক চিত্র। বৃহস্পতিবারও সেখানে বিউটি আক্তারের কান্নায় ভাড়ী হয়ে উঠে পরিবেশ।
প্রথম সন্তানের আগমনে আনন্দের পরিবর্তে কান্নায় তিনি নবজাতককে প্রথম কোলে নেন মৃত অবস্থায়। তাকে সান্তনা দিতে গিয়ে বিউটির বৃদ্ধা মা শেখ বানেছাও কান্নায় ভেঙে পড়েন। অধিক শোকে পাথর মন্নর আলীর চোখে মুখে ছিল বিষাদের চাপ। একই দিন সেখান থেকে হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকার গৃহবধু মাশকুরা বেগমও বাড়ি ফিরেন নবজাতকের লাশ কোলে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরজমিনে হাসপাতালের স্ক্যানোতে গেলে দেখা যায়, এই করুণ দৃশ্য। মারা যাওয়া রোগীদের স্বজনরা ডাক্তার এবং নার্সকে দোষারোপ করছিলেন চিকিৎসা অবহেলার কথা বলে। সেখানে কর্তব্যরত নাস হোসনা আক্তার তাদের বোঝানোর চেষ্টা করতে গিয়ে অনেক কটু কথাও শুনেন।
সরজমিনে স্ক্যানুতে দেখা যায়, প্রতিটি সিটেই নবজাতক ভর্তি আছেন। আবার অনেক নবজাতককে তাদের মা কোলে নিয়ে হাসপাতালের চাদে বসে রোদ পোহাচ্ছিলেন। এদের অধিকাংশই দরিদ্র পরিবার থেকে আসা। এ সময় কথা হয় বেশ কয়েকজন অভিবাবকদের সাথে। তাদের সাথে আলাপকালে জানা যায়, বাড়িতে স্বাভাবিক ডেলিভারি হলেও বিভিন্ন জটিলতা দেখা দিলে তারা এখানে এসেছেন। লাখাই উপজেলার রুহিতনশী গ্রামের আব্দুর রহমান নামে এক কৃষকের স্ত্রী হালিমা বেগম জানান, দুই দিন পূর্বে তার ছেলে সন্তান জন্ম নিলেও অসুস্থ হলে এখানে নিয়ে আসে। পরে চিকিৎসক এখানে ভর্তি করেন। প্রতিদিনই সেখান থেকে নবজাতকের লাশ বের হওয়ায় সবার মাঝেই আতংক বিরাজ করে।
স্ক্যানুর অফিসিয়াল তথ্য থেকে জানা যায়, ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ১৩ দিনে স্ক্যানুতে মারা গেছে ২৩ নবজাতক। এর বাহিরে হাসপাতালের শিশু ওয়ার্ডে মারা গেছে আরো একজন। এর মাঝে ২৯ নভেম্বর ১ জন, ৩০ নভেম্বর ২ জন, ১ ডিসেম্বর ২ জন, ২ ডিসেম্বর ৪ জন, ৩ ডিসেম্বর ১ জন, ৪ ডিসেম্বর ২ জন, ৫ ডিসেম্বর ২ জন, ৬ ডিসেম্বর ১ জন,৭ ডিসেম্বর ১ জন এবং শিশু ওয়ার্ডে ১ জন, ৮ ডিসেম্বর ৩ জন, ৯ ডিসেম্বর ২ জন ও ১০ ডিসেম্বর ২ জন। মারা যাওয়াদের মাঝে জেলার ৯টি উপজেলার পাশাপাশি কিশোরগঞ্জ জেলারও রোগী ছিল।
অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসাপতালটি ১০০ শয্যার ছিল। বর্তমানে সেখানে ১টি ৭ তলা ভবন নির্মাণ করে ২৫০ শয্যা করা হয়েছে। সেখানে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ এরও অস্থায়ী ক্যাম্পাস হিসাবে কার্যক্রম চলছে। কিন্তু হাসপাতালে ডাক্তার এবং নার্স এর সংখ্যা অপ্রতুল। এখানে আইসিইর ব্যবস্থা নেই। বিশেষ করে নবজাতকের চিকিৎসার জন্য কোনো এনআইসিই নেই। একটি স্ক্যানু থাকলেও সেখানে রয়েছে অনেক সমস্যা। পর্যাপ্ত ইনকিউবেটর ও ওয়ার্মার নেই। একটি ওয়ার্মারে একজন রোগী রাখার কথা থাকলেও রাখা হয় ৪টি বাচ্ছা। ফলে নবজাতকের যথাযথ চিকিৎসা হচ্ছে না। বর্ষকালে এই স্ক্যানো থাকে পানি বন্দি। স্ক্যানোতে ১১টি ওয়ার্মার থাকলেও সবগুলো যথাযথভাবে গরম হয়না। ভাল অবস্থায় আছে ৭টি আর নষ্ট ৪টি। ৭টির বিপরীতে রোগী থাকে ৩/৪০জন। সেখানে একটি ইনকিউবেটর থাকলেও সেটি নষ্ট। ফটো থেরাপীর জন্য তিনটি মেশিন থাকলেও ২টি নষ্ট। ফলে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাস জানান, এখানে যে নবজাতকরা আসে তাদের অবস্থা অত্যন্ত খারাপ থাকে। সাধারনত গ্রামে অদক্ষ ডেলিভারীর জন্য নবজাতককে মুমুর্ষ অবস্থায় এখানে আনা হয়। আর এই সিজনে ডেলিভারি থাকে বেশী। রোগীও হয় বেশী। ফলে মৃত্যুর পরিমাণ কম।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. হেলাল উদ্দিন জানান, আমরা স্ক্যানোতে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। এখন বিকেলেও সেখানে ডা. নাদিরা ও ডা. অমৃতা নামে দুজন চিকিৎসককে দায়িত্বে রাখা হয়েছে। পূর্বে তা ছিল না। এনজিও মা মনিও মনিটরিং করছে। যন্ত্রপাতির সমস্যা আমরা রিপেয়ার ও মেইনটেইনিং এর মাধ্যমে ব্যবস্থা করছি। শিশু ওয়ার্ড ও স্ক্যানুকে স্বক্রিয় রাখতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আজীবন সদস্য ড. জহিরুল হক শাকিল বলেন, হবিগঞ্জ জেলা সদরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হয়েছে। হাসপাতাল ২৫০ শয্যা হয়েছে। তারপরও এভাবে নবজাতকের মৃত্যু কাম্য নয়। নবজাতকের মৃত্যুর হার কমাতে এনআইসিউর ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। ভৌগলিক কারণে এখানে বিভিন্ন এলাকার রোগী আসে। কিন্তু যদি চিকিৎসা সুবিধা না বাড়ানো হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়। এর আগে এখানে আইসিইউ ও পিসিআর ল্যাব করার কথা থাকলে আমরা এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না। এখানে পিসিআর ল্যাব না করায় এই ল্যাবের জন্য নিয়োগপ্রাপ্ত জনবল বসে রয়েছে বলে আমরা জানতে পেরেছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন