editor
প্রকাশিত: 8:55 PM, July 1, 2025
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি এর সদস্য অন্তর্ভুক্তি ফি ও বাৎসরিক নবায়ন ফি কমানোর দাবিতে মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে চেম্বার কার্যালয়ে প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান করেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সভাপতি চন্দন সাহা, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মো. মঈন উদ্দিন, সহ সভাপতি মো. সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. সুহেল আহমদ, অর্থ সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, আন্তর্জাতিক সম্পাদক মো. আরিফ হোসেন, প্রচার সম্পাদক মো. মনিরুল হক, কার্যকরি সদস্য মো. নিয়াজ উদ্দিন, মো. জুয়েল আহমদ, মো. রুবেল মিয়া, ছালিম উদ্দিন পারভেজ, মো. নাসির উদ্দিন, মো. শামীম আহমদ, শাহাজ উদ্দিন আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়- গত বছর দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নতুন সদস্য ভর্তি ফি অর্ডিনারী ৩ হাজার টাকা, নবায় ফি ২ হাজার টাকা, এসোসিয়েট নতুন ভর্তি ফি ২ হাজার ৫ শত টাকা, এবং নবায়ন ফি ছিল ১ হাজার ৫ শত টাকা। বর্তমানে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অর্ডিনারী ও এসোসিয়েট সদস্য নতুন ভর্তি ফি ২০ হাজার টাকা ও নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে ফি কয়েকগুন বৃদ্ধি পাওয়ায় আমরা অত্যন্ত হতবাক। বিগত বছর করোনা প্রদুর্ভাবের কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত ফি বর্ধিত করায় আমাদের অস্তিত্ব হুমকীর মুখে।
স্মারকলিপিতে ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নতুন বর্ধিত ভর্তি ও নবায়ন ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন