editor
প্রকাশিত: 11:50 AM, July 2, 2025
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী দুঃশাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতে বিএনপি আন্তরিক। তবে সংস্কারের আড়ালে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা একটি বাস্তব দলিল। এই ৩১ দফার মধ্যে একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সকল কাঠামো বিদ্যমান রয়েছে। ৩১ দফাকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। এর পক্ষে জনমত সৃষ্টি করতে জাতীয়তাবাদী শক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সামছুল আলম মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহতাব রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি সিরাজ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি ফয়সল আহমদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন আহমদ চৌধুরী, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন ও মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু ফাহিম ইমন প্রমূখ। জনসভার শুরুতের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক আলমাছ হোসেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন