editor

প্রকাশিত: 6:04 PM, July 3, 2025

সিলেট-৫ আসনের আগামী নির্বাচনে নুরুজ্জামান জামানকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ

সিলেট-৫ আসনের আগামী নির্বাচনে নুরুজ্জামান জামানকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের আগামী নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত প্রার্থীরা। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা। কে হবেন ধানের শীষের প্রার্থী? এ প্রশ্ন এখন শহর থেকে গ্রামাঞ্চলে, আলোচনার ঝড় সবখানেই। কেউবা দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন,কেউবা মাঠ দখলে চালাচ্ছেন গণসংযোগ।

প্রফেসর নুরুজ্জামান জামান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস, রাজনৈতিক বিশ্লেষক, ৯০ -এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের যোদ্ধা এবং ২০২৪-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় মিডিয়া যোদ্ধা। তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে লড়াই করে যাচ্ছেন।

বিভিন্ন চ্যানেলে তার টকশো ও যুক্তিপূর্ণ আলোচনা শুনলেই তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় মেলে। তিনি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের আগামী নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি তার রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক কার্যক্রমের নানা চিত্র তুলে ধরে জানান ছাত্রদল থেকে বিএনপিতে আসেন রাজনীতির আঙ্গিনায়। বিভিন্ন সময় রাখেন গুরুত্বপূর্ ভূমিকা এবং ছিলেন বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ন পদে। নিরলস পরিশ্রম আর নিজের সততায় গড়ে উঠে তাঁর ক্যারিয়ার। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। এজন্য তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ক্লিন ইমেজের এই প্রার্থী প্রফেসর নুরুজ্জামান জামান।

তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ ধারণ ও লালন করছি। জাতীয়তাবাদী পরিবারের সন্তান হিসেবে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব। দীর্ঘ সতের বছর দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ভোটের অধিকার নিশ্চিত করতে চায় দেশের জনগণ।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল মূহুর্তেও ফ্যাসিস্টের সাথে আপোষ করেন নি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জেল খেটেছেন তবুও আপোষ করেন নি। দেশের জনগণের ভরসার জায়গা আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দলের দুঃসময়ে তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন এবং তিনি নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে সিলেট-৫ সংসদীয় আসনটি শিক্ষা-সাংস্কৃতি-ক্রীড়া ও সার্বজনীন শিক্ষা কার্যক্রমসহ এলাকার ব্যাপক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন এবং জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যাক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন