editor

প্রকাশিত: 3:39 PM, July 3, 2025

টিসিবির ডিলার মাহবুব আহমেদ কারাগারে, পণ্য বিতরণে চরম ভোগান্তি

টিসিবির ডিলার মাহবুব আহমেদ কারাগারে, পণ্য বিতরণে চরম ভোগান্তি

সিলেট মহানগরের ৬নং ওয়ার্ডে চৌকিদেখী এলাকাবাসী দীর্ঘ দিন থেকে সঠিক নিয়মে টিসিবির পণ্য পেতে বঞ্চিত হচ্ছেন। এই এলাকার টিসিবি ডিলার ‘রহমানীয়া ষ্টোর’-এর সত্ত্বাধিকারী মো: মাহবুব আহমেদ বর্তমানে জি.আর: ২৯/২৩ মামলার জামিন শুনানিতে আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন। মাহবুব আহমেদ মৃত হাজী আব্দুর রউফ (তারা মিয়া) এর ছেলে।
এদিকে জানা গেছে, মাহবুব আহমেদ প্রায় ১৪-১৫টি মামলার আসামী। চলমান মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, জি,আর : ২৯/২৩,১২১/২৪ সি. আর: ১০৭৬, ১২৩৭, ৮৫/২৪ নন জি আর: ২৩০/২৪, ২৩/২৪,৪৪/২৪ ইত্যাদি।
স্থানীয়দের অভিযোগ, তিনি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টিসিবি পণ্য বিতরণ করেন, অথচ নিয়ম অনুযায়ী সারা দিন বিতরণ করার কথা। ১১টার পর আদালতে মামলার হাজিরা দিতে চলে যান, ফলে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ৩০ টাকা কেজির ৫ কেজি চাল বা অন্যান্য পণ্য পান না।
ভুক্তভোগী ক্রেতাদের আরও অভিযোগ, তিনি এলাকার কিছু দালালের সঙ্গে সিন্ডিকেট করে গরীব মানুষের চাল ও পেঁয়াজ বেশি দামে বিক্রি করেন। কিছুদিন আগে বাদামবাগিচা এলাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি নিয়ে জনতার কাছে ধরা পড়েন। এমনকি তেল ও চাল চৌকিদেখী বাঁশবাড়ী এলাকার সানুর মিয়ার কাছে অবৈধভাবে বিক্রি করার সময়ও হাতেনাতে ধরা পড়েন। কিন্তু একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় সবকিছু ধামাচাপা পড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, টিসিবি পণ্য নিতে আসা নারী ক্রেতাদের সাথেও তিনি অশোভন আচরণ করেন। তারা মনে করেন, এমন মামলাবাজ ডিলারের পরিবর্তে সৎ, নিষ্ঠাবান ও সারা দিন দোকান খোলা রাখবে এমন নতুন ডিলার নিয়োগ দিলে গরীব-দুঃখী মানুষের প্রকৃত উপকার হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন