editor

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

মিরাবাজারে চাঁদাবাজদের ভয়ে নির্মাণ কাজ বন্ধ, জীবনের নিরাপত্তা চান জালাল উদ্দিন

মিরাবাজারে চাঁদাবাজদের ভয়ে নির্মাণ কাজ বন্ধ, জীবনের নিরাপত্তা চান জালাল উদ্দিন

2

সিলেট মহানগরের মিরাবাজার এলাকায় ভবন নির্মাণের তদারকি করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মোহাম্মদ জালাল উদ্দিন নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করে জানান, তার ভাগনে দুবাই প্রবাসী মোয়াজ্জিম হোসেন মিরাবাজার আগপাড়া মৌসুমী-১০৩ নম্বর বাসায় নতুন একটি বহুতল ভবন নির্মাণ করছেন। সেই কাজের তদারকির দায়িত্বে আছেন তিনি।
তবে কাজ শুরুর পর থেকে স্থানীয় একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ তার কাছে নিয়মিত টাকা দাবি করছে। টাকা না দিলে প্রাণে মেরে লাশ গুমের হুমকিও দিচ্ছে। লিখিত অভিযোগে তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট তাকে জিম্মি করে ২২ হাজার টাকা আদায় করা হয়। এরপর ২০২৫ সালের ১ মার্চ ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ২২ মে নগদ টাকা না থাকায় ভাগনা মোয়াজ্জিম হোসেনের সিটি ব্যাংক, আম্বরখানা শাখার একাউন্ট থেকে ৫০ হাজার টাকার একটি চেক দিতে বাধ্য হন তিনি।

7

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- নগরীর মিরাপাড়া দেবপুরের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ শাকিল আহমদ, সুহেল আহমদ (পান সুহেল) (৩০), মিরাবাজার আগপাড়ার মতি মিয়া (২৮), মিতালি আবাসিক এলাকার সুহেল ওরফে পানকু সুহেল (৩২)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে জালাল উদ্দিন উল্লেখ করেন, তারা আমাকে ও আমার মেস্তরীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। বলেছে, তাদের কথামতো টাকা না দিলে রাতের আঁধারে বাসায় ঢুকে মেরে লাশ গুম করবে।
ভয় ও আতঙ্কে তিনি বর্তমানে নির্মাণ কাজ বন্ধ করে অন্যত্র অবস্থান করছেন। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী মালিক এবং কর্মহীন হয়ে পড়েছেন নির্মাণ শ্রমিকরা।
এ অবস্থায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, রেডিয়াম, এসএমপি, সিলেট বরাবর লিখিত আবেদন করেছেন। জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

8

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

5 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

7 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

7 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
4