editor
প্রকাশিত: 2:10 PM, July 4, 2025
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের পল্লীতে গভীর রাতে দূর্বৃত্তরা যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ সময় তাদের হামলায় একজন আহত হয়েছেন, তার নাম আল আমিন হোসেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামের প্রবাসী মোঃ মোমিন হোসেনের বাড়িতে দূর্বৃত্তরা হামলা চালায়। দুর্বৃত্তদের হামলায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
পরিবারের লোকজন জানান প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে ক্রেচি গেইটের তালা ভেঙে দূর্বৃত্তরা ঘরে ঢুকে হামলা চালায়। এতে প্রবাসীর বড় ভাই আল আমিন হোসেন গুরুতর আহত হন।
আল আমিন হোসেন জানান দূর্বৃত্তরা মুখোশ লাগানো থাকায় কাউকে চিনতে পারেন নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ( অফিসার ইন চার্জ) এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমরা অবগত আছি, লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন